রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালিতে গাঁজাসহ যুবক আটক: ভবিষ্যতে না জড়ানোর শপথে মুক্তি দিল ‘ঘাগড়া মুসলিম যুব সমাজ কোতয়ালী থানার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ভীমরুলের কামড়ে লামায় বৃদ্ধার মৃত্যু রাজপুত্র থেকে মন্ত্রী, বান্দরবানে উৎসবের আমেজ খাপাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিহারে বিশেষ প্রার্থনা রাজপুত্র থেকে মন্ত্রী পাহাড়ে উৎসবের আমেজ বিরাজ করছে খাগড়াছড়িতে মাদকসহ ব্যবসায়ী আটক মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নে মারমা ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ত্রিপুরা দীঘিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল মোবাইল ফোন ব্যবহার নিয়ে বিরোধ: বান্দরবানে শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ বান্দরবান জেলা পরিষদে তিন উপজেলা ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকায় আলোচনা-সমালোচনা কাপ্তাইয়ে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা ঈদগাঁওয়ে সংবাদ সম্মেলন: ‘অবৈধভাবে সৃজিত’ নামজারি খতিয়ান বাতিলের দাবি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজস্থলীতে উপজেলা বিএনপির আনন্দ মিছিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ বান্দরবানে শুরু হলো সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট

কাউখালিতে গাঁজাসহ যুবক আটক: ভবিষ্যতে না জড়ানোর শপথে মুক্তি দিল ‘ঘাগড়া মুসলিম যুব সমাজ

Reporter Name

মোঃ ইউসুফ, কাউখালী

রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘ঘাগড়া মুসলিম যুব সমাজ’। সংগঠনটির নিয়মিত নজরদারির অংশ হিসেবে আজ সাজ্জাদ নামে এক যুবককে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়েছে, আটককৃত যুবকের বাড়ি পার্শ্ববর্তী মানিকছড়ি এলাকায় বলে জানা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঘাগড়া এলাকায় মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা ও নিয়মিত তৎপরতা চালিয়ে আসছে ‘ঘাগড়া মুসলিম যুব সমাজ’। এরই ধারাবাহিকতায় মাদক কারবারে জড়িত থাকা অবস্থায় সাজ্জাদকে আটক করেন সংগঠনের সদস্যরা। আটক পরবর্তীতে ওই মাদক কারবারি নিজ হাতে ম্যাচের আগুন দিয়ে উদ্ধারকৃত মাদক ধ্বংস করেন।

​এরপর উপস্থিত সবার সামনে তাকে কানের লতি ধরে উঠবস করিয়ে আর কখনো গাঁজা সেবন বা বিক্রির সাথে যুক্ত না হওয়ার কঠোর শপথ করানো হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধে আর না জড়ানোর প্রতিশ্রুতি দেওয়ায় সতর্কতামূলকভাবে তাকে প্রথমবারের মতো ক্ষমা করে ছেড়ে দেওয়া হয়।

​পরবর্তীতে আটককৃত যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে গাঁজা বিক্রির মূল ঘটনাস্থলে অভিযান চালায় যুব সমাজের প্রতিনিধিরা। তবে অভিযানের খবর টের পেয়ে জড়িতরা আগেই পালিয়ে যায়। যুব সমাজের সদস্যরা আশপাশের কয়েকজন দোকানদারকে মাদক কারবারে সহায়তা না করা এবং এলাকার পরিবেশ সুষ্ঠু রাখার বিষয়ে কড়া সতর্কবার্তা প্রদান করেন।

​এ বিষয়ে ঘাগড়া মুসলিম যুব সমাজের সভাপতি শাহরিয়ার ইমন রাসেল জানান, যুব সমাজ জাগ্রত থাকলে ঘাগড়ার মাটিতে মাদকের কোনো স্থান হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর। আমাদের এলাকা রক্ষার দায়িত্ব আমাদেরই। যারা এই এলাকায় মাদক কারবার বা সেবনের সাথে যুক্ত আছেন, তাদের এখনই সতর্ক হওয়া উচিত। ঘাগড়ায় কোনো মাদক কারবারিকে আর ঠাঁই দেওয়া হবে না।

​এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুব সমাজের এমন উদ্যোগকে স্থানীয় সচেতন মহল অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সমাজকে সুসংগঠিত করে মাদকমুক্ত করার এই সামাজিক আন্দোলন এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *