
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব তৈরীর লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাজস্থলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে রাঙ্গামাটি জেলার রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক সুমন খান, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন বেল্লাল প্রমুখ।
পুরো অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদ উল্লাহ এবং বিচারকের দায়িত্ব পালন করেন বিভিন্ন বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ। এতে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাঙ্গালহালিয়া মিশন উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় বাঙ্গালহালিয়া টেকনিক্যাল স্কুল। ৩য় স্থান অর্জন করে রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়।
সবশেষে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।