শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজস্থলীতে উপজেলা বিএনপির আনন্দ মিছিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ বান্দরবানে শুরু হলো সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট লামায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ২০ নারীর হাতে সেলাই মেশিন ও ফলদ চারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ছোটগাছবানে গীতা শিক্ষালয়ের উদ্বোধন, এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা কক্সবাজার খেলোয়াড় সমিতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে রামু উপজেলা দলের অনুশীলন রামুতে পরিবেশ সুরক্ষায় সচেতনতায় বাপা’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত মাটিরাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন- রাজস্থলীর তিমথী খিয়াং ও প্রেমা তালুকদার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে ঈদগাঁওতে প্রশাসনের অভিযান বাঘাইছড়ির করেঙ্গাতলী এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান কারবারি সম্মেলন অনুষ্ঠিত মাম্যাচিংকে চেয়ারম্যান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন; চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, সদস্য ১৪ জন

বাঘাইছড়ির করেঙ্গাতলী এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান কারবারি সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name

বাঘাইছড়ি  প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইহাট সেনা জোনের আওতাধীন করেঙ্গাতলী আর্মি ক্যাম্পে স্থানীয় হেডম্যান ও কারবারিদের নিয়ে এক কারবারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট সকাল ১০টায় ক্যাম্প মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে ক্যাম্প কমান্ডার, সেনাসদস্য, বঙ্গলতলী ও রুপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং ৩০ জন হেডম্যান-কারবারিসহ মোট ৩৫ জন প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে ক্যাম্প কমান্ডার উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত চান। এ সময় উপস্থিত কারবারিরা এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। বঙ্গলতলীর কারবারি জানান, সেনাটহলের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে। রুপকারী ইউনিয়নের প্রতিনিধি সাম্প্রতিক বন্যা-পরবর্তী সময়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া এলাকায় চাঁদা আদায় কমে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা স্বস্তিতে ব্যবসা পরিচালনা করতে পারছেন বলে বি-ব্লকের কারবারি উল্লেখ করেন। সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচিরও ভূয়সী প্রশংসা করেন ভাল্লুকমারার প্রতিনিধি।

সম্মেলনে ক্যাম্প কমান্ডার এলাকার এসএসসি পরীক্ষায় কৃতকার্য ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি জানান, ওই অনুষ্ঠানে বাঘাইহাট জোনের প্রতিনিধিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান করবেন। সকাল ১১টা ৩০ মিনিটে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্মেলনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *