
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দেশের রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নেতৃত্ব নির্বাচনের এই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক প্রক্রিয়ায় অংশ নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
বৃহস্পতিবার ২০আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের পরোক্ষ ভোটে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
ভোটাধিকার প্রয়োগ শেষে এক প্রতিক্রিয়ায় হুম্মাম কাদের চৌধুরী বলেন, গণতন্ত্রের প্রতিটি দায়িত্বই একটি আস্থা ও অঙ্গীকারের প্রতিফলন। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নেতৃত্ব নির্বাচনের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অংশ নিতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও গর্বিত বোধ করছি।
তিনি আরও আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার এই প্রক্রিয়ার মাধ্যমে দেশ, জনগণ এবং গণতন্ত্রের প্রতি সকলের যৌথ প্রতিশ্রুতি আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে।