বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: মিয়ানমারের ১৪ নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর লামায় নতুন ইয়াংছা ইউনিয়ন পরিষদ গঠনের দাবি খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধলিয়াখালের ভাঙনরোধে ৫ প্রকল্প, শুরু হয়েছে প্রথমটির কাজ; এলাকাবাসীর স্বস্তি কাপ্তাইয়ের কৃতি সন্তান মোশাররফ অপু ওমান বিএনপির আল-ওয়েলজা শাখার সভাপতি নির্বাচিত বিলাইছড়িতে বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা পুনরুদ্ধার করল পুলিশ খাগড়াছড়িতে সেনাবাহিনীর চক্ষু ক্যাম্পে সেবা পেলেন ৬০০ জন মাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম ম্যাচ ড্র বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত গুইমারা থানার আয়োজনে হাফছড়িতে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল ধনেশ পাখির দেখা রাজস্থলীতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজস্থলীতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১৬ লাখ টাকার গোলকাঠ ও বাঁশ জব্দ বাঘাইছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লামায় নতুন ইয়াংছা ইউনিয়ন পরিষদ গঠনের দাবি

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়ন বিভক্ত করে ইয়াংছা এলাকাকে কেন্দ্র করে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশাল আয়তন ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দূরত্বের কারণে সরকারি সেবা নিতে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ তাদের।

বুধবার (১৯ আগস্ট) ইয়াংছা ও আশপাশের এলাকার বাসিন্দারা জানান, ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বর্তমান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যেতে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। বর্ষাকালে সড়কের অবস্থা খারাপ হওয়ায় এ দুর্ভোগ আরও বেড়ে যায়। যানবাহনের সংকট ও অতিরিক্ত যাতায়াত ব্যয়ের কারণে অসুস্থ, বয়স্ক এবং নিম্নআয়ের মানুষের জন্য ইউনিয়ন পরিষদে গিয়ে প্রয়োজনীয় সেবা নেওয়া কঠিন হয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, জন্মনিবন্ধন, নাগরিক সনদ, বিভিন্ন ভাতা ও অন্যান্য সরকারি সেবা নিতে দূরের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে অনেক সময় পুরো দিন ব্যয় করতে হয়। এতে দরিদ্র ও অসহায় মানুষ প্রয়োজনীয় সরকারি সেবা থেকে পিছিয়ে পড়ছেন বলেও অভিযোগ করেন তারা।

তাদের মতে, বড় আয়তনের ইউনিয়ন হওয়ায় সব এলাকায় সমানভাবে উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন নাগরিক সুবিধার ক্ষেত্রেও ইয়াংছা অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, নতুন ইউনিয়ন গঠনের দাবি কোনো বিভাজন বা বিরোধ সৃষ্টির উদ্দেশ্যে নয়। মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং ইয়াংছা অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করাই তাদের মূল লক্ষ্য।

এ অবস্থায় ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নকে বিভক্ত করে ইয়াংছা এলাকাকে কেন্দ্র করে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

তাদের প্রত্যাশা, নতুন ইউনিয়ন পরিষদ গঠিত হলে সরকারি সেবা গ্রহণ সহজ হবে, যাতায়াতজনিত ভোগান্তি কমবে এবং যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ইয়াংছা অঞ্চলের উন্নয়ন আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *