বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজস্থলীতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১৬ লাখ টাকার গোলকাঠ ও বাঁশ জব্দ বাঘাইছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিলাইছড়িতে স্বাস্থ্যঝুঁকিতে দেড় হাজার পরিবার, নেই পর্যাপ্ত পয়োনিষ্কাশন ব্যবস্থা র‌্যাব ১৫ এর অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও সিএনজিসহ চালক আটক কাপ্তাইয়ে ১১আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ লামায় পুলিশের সচেতনতামূলক র্যালি ও পথসভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ে পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন; ওয়াদুদ ভূঁইয়া এমপি’র প্রতি কৃতজ্ঞা প্রকাশ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রোগীর প্রতি আন্তরিক হওয়ার আহ্বান সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৬৮ লাখ টাকার সরকারি সহায়তা গুইমারায় ৪৫০ গ্রাম গাঁজাসহ তিন যুবক গ্রেফতার মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, পুরস্কৃত ৩ সফল চাষি কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৬৮ লাখ টাকার চেক হস্তান্তর

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১৬ লাখ টাকার গোলকাঠ ও বাঁশ জব্দ

Reporter Name

মোবারক হোসেন, লক্ষীছড়ি।।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর অভিযানে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং খাল এলাকা থেকে অবৈধভাবে মজুত করা ২৫০ পিস গোলকাঠ ও ৪০০টি বাঁশ জব্দ করা হয়েছে। জব্দ করা বনজ সম্পদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছোলা আর্মি ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাইন্যাছোলা আর্মি ক্যাম্প থেকে উত্তর-পূর্ব দিকে অবস্থিত ধুরুং খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খালের মধ্যে অবৈধভাবে মজুত করে রাখা বিভিন্ন প্রজাতির ২৫০ পিস পাহাড়ি গোলকাঠ ও ৪০০টি বাঁশ উদ্ধার করা হয়।

পরে জব্দ করা কাঠ ও বাঁশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের ধুরুং বন বিট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ধুরুং বন বিট কর্মকর্তা অবনী কুমার ত্রিপুরা জানান, সেনাবাহিনীর জব্দ করা কাঠ ও বাঁশ বিট অফিসের হেফাজতে নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাইন্যাছোলা আর্মি ক্যাম্পের আরআইসি শাহীন আলম বলেন, পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে কাঠ ও বাঁশ পাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *