মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, পুরস্কৃত ৩ সফল চাষি কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৬৮ লাখ টাকার চেক হস্তান্তর বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা প্রতিবেশীর বাড়িতে পানি আনতে গিয়ে প্রাণ গেল ১২ বছরের রূপনের, আটক যুবক পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ বাঘাইছড়িতে গাঁজাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বরকলে মাসিক সমন্বয় সভা পানছড়িতে ওএমএসের চাল-আটা কম দেওয়ার অভিযোগ রাজস্থলী থানার উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত নানিয়ারচরে পুলিশের মাদকবিরোধী র‌্যালী কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি কবির হোসেন ও সম্পাদক ঝুলন দত্ত মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২২ হাজার গাছের চারা বিতরণ মাটিরাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৬৮ লাখ টাকার চেক হস্তান্তর

Reporter Name
oplus_0

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২০ পরিবারের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত ৬৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়। বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. মুছা জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২০টি পরিবারের জন্য ২০টি চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা এবং আহত আটজনকে এক লাখ টাকা করে মোট আট লাখ টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৬৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোর্তোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. মুছা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের আর্থিক ক্ষতি কিছুটা লাঘবের উদ্দেশ্যে ট্রাস্টি বোর্ডের অনুমোদনক্রমে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *