সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলী থানার উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত নানিয়ারচরে পুলিশের মাদকবিরোধী র‌্যালী কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি কবির হোসেন ও সম্পাদক ঝুলন দত্ত মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২২ হাজার গাছের চারা বিতরণ মাটিরাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলনা সামগ্রী বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ শিশুকে সহায়ক উপকরণ দেবে ইউনিসেফ রাঙ্গামাটিতে ১৮ এপিবিএনের উদ্যোগে হারানো ৫০ মোবাইল ও ২০ হাজার ৪০০ টাকা উদ্ধার আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় খাগড়াছড়িতে রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা রাজস্থলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন দীঘিনালার শাহজাহান পেলেন জাতীয় মৎস্য পদক-২০২৬-এর স্বর্ণপদক কাপ্তাই লেকের অবৈধ স্থাপনা: মালিকদের নাম-ঠিকানাসহ তালিকা চেয়েছেন হাইকোর্ট বাঘাইছড়িতে ২০ গ্রাম গাঁজাসহ স্বর্ণ ব্যবসায়ী আটক ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান এমপি কাজলের রামুতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি কাজল বিলাইছড়িতে ৭ গ্রাম গাঁজাসহ ব্যক্তি আটক

রাজস্থলী থানার উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে রাঙামাটি রাজস্থলীতে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় রাজস্থলী থানার উদ্যোগে উপজেলা ঘিলাছড়ি ইউনিয়নের বাজার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি মাদক বিরোধী র‍্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। শিক্ষার্থীরা র‍্যালীতে মাদক বিরোধী বিভিন্ন প্লেকার্ড ও ফ্যাস্টুন হাতে নিয়ে এতে অংশগ্রহণ করে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেনের সভাপতিত্বে এবং এসআই নুরুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ। বিশেষ অতিথি ছিলেন এমপি প্রতিনিধি আবুল হাশেম, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা নুরুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা প্রমুখ। এছাড়াও এতে বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, যেকোনো ধরনের মাদক দেশ, সমাজ ও পরিবারের জন্য ধ্বংস ডেকে আনে। বর্তমানে বিভিন্নভাবে মাদক সহজলভ্য হয়ে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। এজন্য আমাদের সকলকে মাদকের বিষয়ে সচেতন হতে হবে। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়াও রাজস্থলী থেকে মাদক নির্মূলে থানাকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *