সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২২ হাজার গাছের চারা বিতরণ মাটিরাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলনা সামগ্রী বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ শিশুকে সহায়ক উপকরণ দেবে ইউনিসেফ রাঙ্গামাটিতে ১৮ এপিবিএনের উদ্যোগে হারানো ৫০ মোবাইল ও ২০ হাজার ৪০০ টাকা উদ্ধার আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় খাগড়াছড়িতে রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা রাজস্থলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন দীঘিনালার শাহজাহান পেলেন জাতীয় মৎস্য পদক-২০২৬-এর স্বর্ণপদক কাপ্তাই লেকের অবৈধ স্থাপনা: মালিকদের নাম-ঠিকানাসহ তালিকা চেয়েছেন হাইকোর্ট বাঘাইছড়িতে ২০ গ্রাম গাঁজাসহ স্বর্ণ ব্যবসায়ী আটক ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান এমপি কাজলের রামুতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি কাজল বিলাইছড়িতে ৭ গ্রাম গাঁজাসহ ব্যক্তি আটক মানিকছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ  বিলাইছড়িতে উদীয়মান খেলোয়াড়দের মাঝে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ র‍্যালি ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে গুইমারায় জাতীয় মৎস্য পক্ষ শুরু

বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ শিশুকে সহায়ক উপকরণ দেবে ইউনিসেফ

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেফের যৌথ উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত শিশুদের হাতে সহায়ক উপকরণ তুলে দেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

সমাজসেবা অধিদপ্তরের সিএসপিবি প্রকল্পের আওতায় এবং ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, সহকারী কমিশনার এস এম হাসান শাহরিয়ার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মহুরী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামসহ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার শিশু ও তাদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকেরা জানান, বান্দরবান সদর, লামা ও রোয়াংছড়ি উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ৪০০ শিশুকে এ প্রকল্পের আওতায় ফ্যামিলি কিট ও ডিগনিটি কিট দেওয়া হবে।

এসব কিটে শিশুদের দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, সাবান, টুথপেস্ট, মশারি, টর্চলাইট, গামছা ও ব্যাগ। বন্যার পর ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটাতে এসব উপকরণ সহায়ক হবে বলে জানান আয়োজকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *