
অংগ্য মারমা, মানিকছড়ি।।
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানে মানিকছড়িতে জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে।
মৎস্য পক্ষ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা বিভিন্ন সড়কের প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ততরণ করা হয় ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব ও উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় থেকে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে ভুমিকা রাখায় ৩ জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।