সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ  বিলাইছড়িতে উদীয়মান খেলোয়াড়দের মাঝে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ র‍্যালি ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে গুইমারায় জাতীয় মৎস্য পক্ষ শুরু আলীকদম সেনা জোনের উদ্যোগে ম্রো সম্মেলন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষের সূচনা, সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননা দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সহায়তা নাক্যাপাড়া স্কুলে সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ কক্সবাজার থেকে সাইকেলে নেপাল যাচ্ছেন কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন নিহত, আহত ২ মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে রামগড়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জাতীয় মৎস্য পক্ষ পালিত, উৎপাদন বাড়াতে বাস্তবসম্মত প্রকল্পের তাগিদ পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, সফল চাষিদের পুরস্কার রামগড়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লামায় মোট ৫ ইটভাটাকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পানছড়ি বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

র‍্যালি ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে গুইমারায় জাতীয় মৎস্য পক্ষ শুরু

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারায় র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী এ কর্মসূচি ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্তকরণ শেষে সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্নার সভাপতিত্বে সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যচাষিদের উৎসাহিত করা এবং আধুনিক ও টেকসই মৎস্যচাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমা। বক্তব্য দেন উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষি ললিত মোহন ত্রিপুরা।

এ সময় গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নুর হোসেন, জনপ্রতিনিধি হরিপদ ত্রিপুরাসহ সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গুইমারায় তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার (১৭ আগস্ট) মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যায় গুইমারা বাজারের জনসমাগমস্থলে মৎস্যবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া মঙ্গলবার (১৮ আগস্ট) গুইমারা কলেজিয়েট হাই স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে মৎস্যবিষয়ক রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান হবে।

আয়োজকরা জানান, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন ও প্রজনন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষে চাষিদের উৎসাহিত করা এবং মৎস্যসম্পদ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই জাতীয় মৎস্য পক্ষ পালনের অন্যতম উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *