
মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৫ ইটভাটাকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে লামা উপজেলা প্রশাসন।
শনিবার ১৫ আগস্ট, দুপুর সাড়ে বারোটার দিকে লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, সামনের শুষ্ক মৌসুমে ইট প্রস্তুতের লক্ষে পাহাড় কাটা ও মাটি কাটার দায়ে ডিবিএম ও ইউএমবিকে ১ লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এমএমবি, এমবিআই ও এবিসি৪ কে ৫০ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা এবং সর্বমোট সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। সহযোগিতা ছিলেন- লামা থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান।
স্থানীয়রা জানান, দিনের বেলায় স্ক্যাভেটর (এক্সকাভেটর) ব্যবহার করে প্রকাশ্যে পাহাড় কাটার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে ভূমিধস ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন প্রতিবেদক’কে বলেন, পাহাড় ও মাটি কাটার দায়ে ৫ ইটভাটাকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযান আগামী’তে অব্যহত থাকবে বলে জানান তিনি।