শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গুইমারায় হাইছ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ঈদগাঁও বাজারে ব্যবসায়ীদের মতবিনিময়, পরিচালনা পরিষদ গঠনের দাবি কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে সোনালী অতীতের জয় রাজস্থলী থেকে রাঙামাটি সরাসরি যোগাযোগে চালু হলো ভোলারো পিকআপ সার্ভিস; মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বাঘাইছড়ি ও সাজেকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বান্দরবানে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন দীঘিনালায় সোনালী লাইফের উন্নয়ন সভা, ৭ গ্রাহক পেলেন ৪ লাখ টাকার বীমা দাবি ঈদগাঁও বাজার ব্যবসায়ীদের মত বিনিময়ে উঠে এলো নানা সমস্যার কথা পানছড়িতে বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুট অবৈধ কাঠ আটক তরুণদের সক্রিয় অংশগ্রহণে দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদারের আহবান বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে আশিকার সহায়তা দুর্যোগকবলিত হাজার পরিবারকে রাঙ্গামাটি জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান “প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের জীবন রক্ষায় কাজে লাগান”… ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ভোটার নিবন্ধনে যাচাই-বাছাই জোরদার লামায় ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ

কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে সোনালী অতীতের জয়

Reporter Name
oplus_0

এম বাবুল, কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই প্রজেক্ট এলাকায় অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নিমকি বাজার ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সোনালী অতীত ফুটবল একাদশ।

শুক্রবার বিকেলে কাপ্তাই নিউ মার্কেট স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সোনালী অতীত ফুটবল একাদশের নৈপুণ্যে নির্ধারিত সময়ে ২-০ গোলের জয় নিশ্চিত হয়।

খেলা শেষে সোনালী অতীত দলের কামরুল ইসলাম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচের প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মাইনুল হক সুমন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী। জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬) কাপ্তাই শাখার সভাপতি ও টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহম্মেদ, পিডিবির উপপরিচালক মো. হাসান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম কবির, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ ও সাধারণ সম্পাদক কামাল হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে কয়সুল বারী বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার আয়োজনের বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যে মো. দিলদার হোসেন বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির চর্চা গড়ে ওঠে। এ ধরনের আয়োজন কাপ্তাইয়ের ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করবে।

ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোলায়মান মাহমুদের ধারাভাষ্যে ম্যাচটি উপভোগ করেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

এ সময় জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মো. আব্দুল মোহাসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা তাঁতীদলের সভাপতি আফসার উদ্দীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান ডালিম, সহকারী প্রকৌশলী (শিক্ষা) দিলদার হোসেন, বণিক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাবেক ক্রীড়াবিদ সালাউদ্দিন মিনু চৌধুরী, সাবেক ছাত্রনেতা মোশর্দ আলম, জেলা ধারাভাষ্যকার ও ক্রীড়াবিদ ওসমান গনি তনু, পিডিবি স্কুলের সহকারী শিক্ষক মো. জসিমউদ্দীন, শিশু নিকেতন স্কুলের কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে কাপ্তাই নিউ মার্কেট স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ম্যাচজুড়ে দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর ছিল পুরো মাঠ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *