শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
গুইমারায় হাইছ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ঈদগাঁও বাজারে ব্যবসায়ীদের মতবিনিময়, পরিচালনা পরিষদ গঠনের দাবি কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে সোনালী অতীতের জয় রাজস্থলী থেকে রাঙামাটি সরাসরি যোগাযোগে চালু হলো ভোলারো পিকআপ সার্ভিস; মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বাঘাইছড়ি ও সাজেকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বান্দরবানে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন দীঘিনালায় সোনালী লাইফের উন্নয়ন সভা, ৭ গ্রাহক পেলেন ৪ লাখ টাকার বীমা দাবি ঈদগাঁও বাজার ব্যবসায়ীদের মত বিনিময়ে উঠে এলো নানা সমস্যার কথা পানছড়িতে বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুট অবৈধ কাঠ আটক তরুণদের সক্রিয় অংশগ্রহণে দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদারের আহবান বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে আশিকার সহায়তা দুর্যোগকবলিত হাজার পরিবারকে রাঙ্গামাটি জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান “প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের জীবন রক্ষায় কাজে লাগান”… ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ভোটার নিবন্ধনে যাচাই-বাছাই জোরদার লামায় ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ

ঈদগাঁও বাজার ব্যবসায়ীদের মত বিনিময়ে উঠে এলো নানা সমস্যার কথা

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।
কক্সবাজারের ঈদগাঁও বাজার কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার লক্ষ্যে ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট শুক্রবার বিকেলে বাজারের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
এতে ব্যবসায়ী প্রতিনিধিরা বাজারের বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরে শীঘ্রই আহ্বায়ক কমিটি গঠনপূর্বক নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তাদের বক্তব্যে বাজারের সার্বিক নিরাপত্তা, ব্যবসায়ীদের নানা সমস্যা, যানজট, গণশৌচাগার, টয়লেট, ফুটপাত দখল সহ প্রাসঙ্গিক নানা বিষয়ের কথা উঠে আসে। এসব অসুবিধা থেকে পরিত্রাণের লক্ষ্যে বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ গঠন করা অতীব জরুরি বলে মতামত দেন তারা। একই সাথে বাজার ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটিকে সমবায় বিভাগের অধীনে নিবন্ধন করার উপর মতামত দেন বক্তারা।
তাদের যুক্তি হচ্ছে, রেজিস্ট্রেশন থাকলে নিয়মিত নির্বাচন অনুষ্ঠান, আয়-ব্যয়ের হিসাব- নিকাশ উপস্থাপন সহ আনুষাঙ্গিক কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে করার সুযোগ সৃষ্টি হবে।

এতে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়াদি নিয়ে আলোচনা করেন এম, মমতাজুল ইসলাম, মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, আরিফুর রহমান সওদাগর, কামাল উদ্দিন সওদাগর, আলহাজ শফিউল আলম, হাজী সেলিম, মুফিজুর রহমান মুফিজ, মেম্বার কামাল হোসেন, মেম্বার নুরুল হুদা।

সভায় আগামী শুক্রবার রাত নয়টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরী হলে সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন শাহিন জাহান চৌধুরী, আবিদ উল্লাহ, আবদুর রাজ্জাক, আবুল কাশেম,, এস. এম. মোতালেব হোসেন, কামরুল এহসান (বাবু), শওকত আলম, জয়নাল আবেদীন, গফুর আলম সওদাগর, ডা. সিরাজুল মোস্তফা নুরী, তৌহিদুল ইসলাম, নাছির উদ্দিন, নুরুল ইসলাম, নুরুল আলম, সাবেক মেম্বার মুক্তার আহমদ, ফারুক আহমেদ, বোরহান উদ্দীন, মো: আবু হেনা, মো: রফিকুল ইসলাম, মো: সোহেল রানা, মোজাম্মেল হক, সেলিম উল্লাহ, জসিম উদ্দীন আহমেদ। সভা সঞ্চালনা করেন সাকলাইন মোস্তাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *