মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান সদর সেনা রিজিয়ন’র উদ্যোগে বন্যায় ক্ষয়ক্ষতির ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান তিনমাস ১০দিন পর নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত ইঁদুরের উপদ্রব মোকাবিলায় সাজেকবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার

​কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত ফলাফলে ১৬টি জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থান অর্জন করেছে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন। অন্যদিকে ৭৩.৩৩ শতাংশ পাসের হার নিয়ে উপজেলায় শীর্ষে রয়েছে ঈদগাহ জাহানারা ইসলাম বাউবি।

​আজ প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ভিন্ন চিত্র উঠে এসেছে। এ ফলাফলে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সাফল্য আশানুরূপ হলেও কিছু প্রতিষ্ঠানে পাসের হার তুলনামূলক কম রয়েছে।

পরীক্ষার্থীর সংখ্যার দিক থেকে সর্বোচ্চ ২৫৪ জন পরীক্ষার্থী নিয়ে শীর্ষে রয়েছে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, যেখান থেকে ১৬০ জন পাস করেছে এবং ১৬ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে। এ প্রতিষ্ঠানের পাশের হার ৬২.৯৯%। অপরদিকে জিপিএ-৫ এর দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ঈদগাহ জাহানারা ইসলাম বাউবি ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জন পাস ও ১১টি জিপিএ-৫ পেয়ে ৭৩.৩৩ শতাংশ পাসের হার নিশ্চিত করেছে।

​এছাড়া ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৩ জন পাস এবং ৯টি জিপিএ-৫ অর্জিত হয়েছে, যেখানে পাসের হার ৬৯.০৮ শতাংশ।

পোকখালী উচ্চ বিদ্যালয় থেকে ৪১ জনের মধ্যে ২৭ জন পাস ও ২টি জিপিএ-৫ (পাসের হার ৬৫.৮৫ শতাংশ)  এবং নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৯ জনের মধ্যে ৩১ জন পাস ও ২টি জিপিএ-৫ (পাসের হার ৬৩.২৭ শতাংশ) অর্জন করেছে।  তবে গোমাতলী উচ্চ বিদ্যালয় থেকে ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৩ জন পাস করায় পাসের হার নেমে দাঁড়িয়েছে ৩৪.২১ শতাংশে এবং এই প্রতিষ্ঠান থেকে কোনো জিপিএ-৫ অর্জিত হয়নি।

​প্রকাশিত উপাত্ত অনুযায়ী উপজেলার ৬টি প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থীর বড় একটি অংশ অংশ নিলেও জিপিএ-৫ এবং পাসের হারে উল্লেখযোগ্য তারতম্য পরিলক্ষিত হয়েছে। শিক্ষক ও অভিভাবক মহল মনে করছেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পিছিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ নজর দেয়া প্রয়োজন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, যেসব প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছে, তাদের শিক্ষাদানের মান উন্নয়ন ও মনিটরিং আরো জোরদার করা জরুরি। সামগ্রিক এ ফলাফল ঈদগাঁও উপজেলার শিক্ষাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *