মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান সদর সেনা রিজিয়ন’র উদ্যোগে বন্যায় ক্ষয়ক্ষতির ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান তিনমাস ১০দিন পর নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত ইঁদুরের উপদ্রব মোকাবিলায় সাজেকবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে প্রাণহানির ঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ৯টায় গুইমারা সরকারি কলেজের হলরুমে উপজেলার ১৫ জন শিক্ষিত তরুণীকে নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

পাহাড়ের প্রত্যন্ত পাড়াগুলো থেকে জরুরি মুহূর্তে দ্রুত হাসপাতালে পৌঁছানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ কারণে স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পেটব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, জখমের প্রাথমিক চিকিৎসা, হাড় ভাঙা ও শারীরিক আঘাতের জরুরি পরিচর্যা, সাপের কামড়, অগ্নিকাণ্ড ও পানিতে ডুবে যাওয়ার ঘটনায় জীবন রক্ষাকারী প্রাথমিক পদক্ষেপ, অচেতন রোগীর শ্বাস-প্রশ্বাস সচল রাখা এবং নিরাপদে হাসপাতালে স্থানান্তরের কৌশল শেখানো হচ্ছে।

সিন্দুকছড়ি জোনের ক্যাপ্টেন (আরএমও) এম এম আকিফ ইউসুফ নজীব জানান, ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল কাজী নেহাত ফয়সল পিএসসি, জি। এ সময় তিনি বলেন, “গুইমারা উপজেলার দুর্গম এলাকায় তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা দিতে সক্ষম হলে দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে প্রাণহানির ঝুঁকি কমিয়ে আনা সম্ভব হবে।”

সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী তৈরি হবে, যারা দুর্গম এলাকায় জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে দ্রুত প্রাথমিক সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *