মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান সদর সেনা রিজিয়ন’র উদ্যোগে বন্যায় ক্ষয়ক্ষতির ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান তিনমাস ১০দিন পর নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত ইঁদুরের উপদ্রব মোকাবিলায় সাজেকবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে হতাশাজনক চিত্র। জেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার নেমে দাঁড়িয়েছে মাত্র ৩৫ দশমিক ৫৬ শতাংশে। এর মধ্যে জেলার দুটি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। তবে এসএসসির তুলনায় দাখিল পরীক্ষার ফলাফল কিছুটা ভালো। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে এবার পাসের হার ৫২ দশমিক ৮ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর জেলা শিক্ষা অফিসের তথ্য থেকে এসব জানা গেছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর খাগড়াছড়ি জেলায় এসএসসি পরীক্ষায় মোট ৭ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৭৬৬ জন। ফলে পাসের হার দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৫৬ শতাংশ। এ বছর জেলায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৯০ জন শিক্ষার্থী। অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৭৬৮ জন। এর মধ্যে পাস করেছে ৪০০ জন। দাখিলে পাসের হার ৫২ দশমিক ৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

দুই বিদ্যালয়ে পাস করেনি কেউ এবারের ফলাফলে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে জেলার দুটি বিদ্যালয়ের ফলাফল। ভাইবোনছড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং দীঘিনালা উপজেলার জারুলছড়ি হেডম্যানপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সিকদার বলেন, “দুটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি। কোন কোন বিষয়ে ফলাফল বেশি খারাপ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

জেলার সার্বিক ফলাফলে এসএসসিতে এমন নিম্নমুখী চিত্র শিক্ষা ব্যবস্থার মান, শিক্ষার্থীদের প্রস্তুতি এবং বিদ্যালয়ভিত্তিক পাঠদানের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে দুটি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও উত্তীর্ণ না হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট

প্রতিষ্ঠানগুলোর পাঠদান, শিক্ষকদের কার্যক্রম ও একাডেমিক তদারকি ব্যবস্থা গভীরভাবে পর্যালোচনার দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *