মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান সদর সেনা রিজিয়ন’র উদ্যোগে বন্যায় ক্ষয়ক্ষতির ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান তিনমাস ১০দিন পর নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত ইঁদুরের উপদ্রব মোকাবিলায় সাজেকবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা

খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় টি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ টিনশেড ভবনেই চলছিল পাঠদান। বর্ষা এলেই চাল ও দেয়াল বেয়ে পানি পড়ত শ্রেণিকক্ষে। ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান করতে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎকণ্ঠা। অবশেষে সেই দুর্ভোগের অবসান ঘটেছে।

খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়টির জরাজীর্ণ ভবন পুনর্নির্মাণ করা হয়েছে। নতুন রঙিন ভবন পেয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফিরেছে স্বস্তি ও আনন্দ।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান।

এ সময়, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ, বেলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শাহজাহানসহ বেলছড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় নির্মিত পুরোনো টিনশেড ভবনটি দীর্ঘদিনের ব্যবহারে জরাজীর্ণ হয়ে পড়েছিল। ভবনের বিভিন্ন অংশ নষ্ট হয়ে যাওয়ায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে ছাদ ও দেয়াল দিয়ে পানি পড়ায় শ্রেণিকক্ষে পাঠদান কার্যত কঠিন হয়ে পড়ত। ভবনের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যেও আতঙ্ক ছিল। সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়েও উদ্বেগে থাকতেন অভিভাবকরা।

শিক্ষার্থী ও অভিভাবকদের এই দুর্ভোগের বিষয়টি জানতে পেরে বিদ্যালয়টির ভবন পুনর্নির্মাণের উদ্যোগ নেন ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তাঁর উদ্যোগে জরাজীর্ণ টিনশেড ভবনের স্থলে নির্মিত হয়েছে নতুন ও দৃষ্টিনন্দন ভবন। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও সুন্দর ও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাকিবুল ইসলাম বলেন, “নিরাপদ ও উপযুক্ত শ্রেণিকক্ষ ছাড়া মানসম্মত পাঠদান নিশ্চিত করা কঠিন। নতুন ভবন পাওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পাঠদানে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।” তিনি বলেন, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ওয়াদুদ ভূঁইয়া এমপির এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, “বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিল। এ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছিল। ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে ভবনটি পুনর্নির্মাণ হওয়ায় এলাকাবাসী আনন্দিত। আমরা আশা করি, ভবিষ্যতেও এলাকার শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক উন্নয়নে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন।”

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন একটি সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের জরাজীর্ণ ভবনটি পুনর্নির্মাণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এর ফলে শিক্ষার্থীরা এখন নিরাপদ ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।”

নতুন ভবন ঘিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই অবকাঠামো শুধু বিদ্যালয়ের পরিবেশই বদলাবে না, বরং প্রত্যন্ত এলাকার শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ ও উপস্থিতি বাড়াতেও ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *