শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৈত্রী’০২ এর উদ্যোগে রামুতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন; চলবে ৯ আগস্ট পর্যন্ত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ এডিপির সহায়তায় গুইমারার ৯৫ মৎস্য খামারির হাতে দেশীয় মাছের পোনা রামুতে সার সংকট নিরসন ও খুচরা সার ডিলার নিয়োগ বহালের দাবিতে সমাবেশ রাজস্থলীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত ৩৭ শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা সিন্দুকছড়িতে শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক গাছের চারা বিতরণ বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন বান্দরবানে লোডশেডিং, দ্রব্যমূল্য ও শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল থানচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: রাজানগর ও ইসলামপুর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বর্ণাঢ্য র‌্যালী শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত ২৪ এর স্পিরিটকে ধারণ করে বৈষম্যহীন দেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- জুলাই গণঅভ্যুত্থান দিবসে বক্তারা

মৈত্রী’০২ এর উদ্যোগে রামুতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন; চলবে ৯ আগস্ট পর্যন্ত

Reporter Name

রামু প্রতিনিধি:

কক্সবাজার জেলার রামুর বৃহৎ সামাজিক সংগঠন মৈত্রী’০২ এর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন হয়েছে। পরিবেশবান্ধব এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার, ৫ আগস্ট রামু সরকারি কলেজ, মঙ্গলবার দুপুরে রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোমবার, ৩ আগস্ট রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় ও মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় সহস্রাধিক ছাত্রছাত্রীদের চারা বিতরণ করা হয়। এসময় প্রতিষ্ঠানসমূহের আঙিনায় বৃক্ষরোপন করেন- সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও মৈত্রী’০২ এর সদস্যরা।
রামু সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাছানুল ইসলাম মৈত্রী’০২ এর এ কার্যক্রমের প্রশংসা করে বলেন- বৃক্ষরোপন ও চারা বিতরণ পরিবেশবান্ধব কাজ। জলবায়ুর বিরুপ প্রভাব থেকে আগামী প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়ে বেশী বেশী গাছ রোপনের বিকল্প নেই।
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন জানিয়েছেন- এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন মৈত্রী’০২ নানাবিধ সমাজসেবামূলক কর্মকান্ডের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনভুক্ত হয়ে মানুষের দেশ ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে সংগঠনটি বৃক্ষরোপন ও চারা বিতরণ করছে। এ কর্মযজ্ঞ প্রশংসার দাবি রাখে।
মৈত্রী-০২ রামুর সভাপতি মোহাম্মদ নুরুল আলম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন লাভলু জানান- সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সামাজিক সংগঠন মৈত্রী’০২ ধারাবাহিকভাবে মানবিক, জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি পালন করে আসছে। এবারও রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রাথমিক, মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। ৩ আগস্ট শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৯ আগস্ট পর্যন্ত।
এছাড়াও সম্প্রতি রামু উপজেলার বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন মৈত্রী-০২, রামু। বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃক্ষরোপন ও চারা বিতরণকালে রামু সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাছানুল ইসলাম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সিনিয়র শিক্ষক নাজনীন আকতার মেরী, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল হাকিম, সিনিয়র শিক্ষক খোরশেদ আলম, রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, মৈত্রী-০২ রামুর সভাপতি মোহাম্মদ নুরুল আলম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন লাভলু, সহ সভাপতি নাজিমুল হক, সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন, অর্থ সম্পাদক মো. রমজান আলী, সহ অর্থ সম্পাদক আবদুল হামিদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল টিটু, সাবেক সাধারণ সম্পাদক রিদুয়ান মো. ফজলে রাব্বী ও মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য শফিউল আলম লালু, মো. নুরুল্লাহ, মো. হোছাইন, বদরুল হুদা, সনজিব দে, উম্মে সালমা উপস্থিত ছিলেন।
ভবিষ্যতেও পরিবেশবান্ধব কর্মকান্ডের পাশাপাশি যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান মৈত্রী-০২ এর নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *