শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৈত্রী’০২ এর উদ্যোগে রামুতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন; চলবে ৯ আগস্ট পর্যন্ত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ এডিপির সহায়তায় গুইমারার ৯৫ মৎস্য খামারির হাতে দেশীয় মাছের পোনা রামুতে সার সংকট নিরসন ও খুচরা সার ডিলার নিয়োগ বহালের দাবিতে সমাবেশ রাজস্থলীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত ৩৭ শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা সিন্দুকছড়িতে শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক গাছের চারা বিতরণ বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন বান্দরবানে লোডশেডিং, দ্রব্যমূল্য ও শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল থানচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: রাজানগর ও ইসলামপুর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বর্ণাঢ্য র‌্যালী শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত ২৪ এর স্পিরিটকে ধারণ করে বৈষম্যহীন দেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- জুলাই গণঅভ্যুত্থান দিবসে বক্তারা

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে তপ্তমাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প স্থাপন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে মোট ১১৫ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন, যাদের মধ্যে ৯০ জন পাহাড়ি এবং ২৫ জন বাঙালি। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্রও সরবরাহ করা হয়।

মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন এবং তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

এ ছাড়া তপ্তমাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।  এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি এ প্রসঙ্গে বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।” তিনি আরও বলেন, দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে উৎসাহ প্রদানের লক্ষ্যে মাটিরাঙ্গা সেনা জোনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *