বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল থানচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: রাজানগর ও ইসলামপুর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বর্ণাঢ্য র‌্যালী শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত ২৪ এর স্পিরিটকে ধারণ করে বৈষম্যহীন দেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- জুলাই গণঅভ্যুত্থান দিবসে বক্তারা খাগড়াছড়ির পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন ও পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণ-অভ্যুত্থান দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধা, আলোচনা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা খাগড়াছড়িতে পৌর কিচেন মার্কেট এর উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি জুলাই গণঅভ্যুত্থান দিবসে কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীর শ্রদ্ধাঞ্জলি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাঙ্গালহালিয়া সরকারি কলেজে আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা উপহার প্রদান গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

Reporter Name

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়
“জুলাই চেতনায় গড়বো দেশ’ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে পার্বত্য খাগড়াছড়ির রামগড় উপজেলায় নিহত শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ পালন করা হয়।

বুধবার (৫ই আগস্ট) দিবসটি উপলক্ষে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে খাগড়াছড়ি জেলার একমাত্র নিহত শহিদ আব্দুল মজিদের কবরে রামগড় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জিন্নাত, রামগড় পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজির আলম, রামগড় পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক কাজী শামীম, রামগড় উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেফার্য়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ প্রমূখ। পুষ্পমাল্য অর্পণ শেষে তাঁর রুহের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

পরে সকাল ১১টায় রামগড় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস – ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় রামগড় উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনের সঞ্চালনায় এবং রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজির আলম, নিহত শহীদ মজিদের পিতা, মতিন মিয়া, রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক করিম শাহ প্রমূখ।

আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে বিজয়ীদের মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *