বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল থানচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: রাজানগর ও ইসলামপুর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বর্ণাঢ্য র‌্যালী শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত ২৪ এর স্পিরিটকে ধারণ করে বৈষম্যহীন দেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- জুলাই গণঅভ্যুত্থান দিবসে বক্তারা খাগড়াছড়ির পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন ও পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণ-অভ্যুত্থান দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধা, আলোচনা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা খাগড়াছড়িতে পৌর কিচেন মার্কেট এর উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি জুলাই গণঅভ্যুত্থান দিবসে কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীর শ্রদ্ধাঞ্জলি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাঙ্গালহালিয়া সরকারি কলেজে আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা উপহার প্রদান গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

বুধবার (৫আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ ইকবাল।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে। তারা বলেন, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এ অর্জনকে সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে আহত দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং ভবিষ্যতে গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *