বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল থানচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: রাজানগর ও ইসলামপুর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বর্ণাঢ্য র‌্যালী শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত ২৪ এর স্পিরিটকে ধারণ করে বৈষম্যহীন দেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- জুলাই গণঅভ্যুত্থান দিবসে বক্তারা খাগড়াছড়ির পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন ও পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণ-অভ্যুত্থান দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধা, আলোচনা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা খাগড়াছড়িতে পৌর কিচেন মার্কেট এর উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি জুলাই গণঅভ্যুত্থান দিবসে কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীর শ্রদ্ধাঞ্জলি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাঙ্গালহালিয়া সরকারি কলেজে আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা উপহার প্রদান গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়িতে পৌর কিচেন মার্কেট এর উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি

Reporter Name

রহিম হৃদয়, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির প্রধান সবজি বাজারে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নবনির্মিত ‘পৌর কিচেন মার্কেট’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

সেই সঙ্গে ব্যবসায়ীদের মাঝে হস্তান্তর করা হয়েছে বরাদ্দপ্রাপ্ত দোকান ঘরের প্লট।

​বুধবার (৫ আগস্ট) নব নির্মিত পৌর কিচেন মার্কেটির আনুষ্ঠানিক  উদ্বোধন করা হয়েছে।

​খাগড়াছড়ি পৌর প্রশাসক রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

​পৌরসভা সূত্রে জানা যায়, ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’ (LGCRRP)-এর আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনটির নির্মাণকাজ পরিচালনা করে খাগড়াছড়ি পৌরসভা। নির্ধারিত সময়সীমার প্রায় ৬ মাস আগেই মার্কেটটির নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হয়। এর মাধ্যমে প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মো. জিল্লুর রহমান, সংশ্লিষ্ট ঠিকাদার ও পৌরসভার প্রকৌশল টিমের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন অতিথিরা।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘খাগড়াছড়ির স্থানীয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি স্বপ্ন আজ পূরণ হলো। নির্মিত এই সুপরিসর ‘পৌর কিচেন মার্কেট’ চালুর ফলে বাজারে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। এতে কেবল ব্যবসায়ীদের অবহেলা আর দুর্ভোগের অবসান ঘটবে তা নয়, বরং সাধারণ নাগরিকরাও স্বাস্থ্যকর পরিবেশে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন। নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং খাগড়াছড়িকে একটি আধুনিক ও গতিশীল জেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।’

​নতুন ভবনে দোকান হস্তান্তরের পর স্থানীয় ব্যবসায়ীদের মাঝে দৃশ্যমান উল্লাস দেখা যায়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সুপরিসর ও পরিচ্ছন্ন ভবনে বাজার কার্যক্রম স্থানান্তরের ফলে কেনাকাটায় কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন আসবে। খাগড়াছড়ির মানুষ এখন থেকে আরও স্বাচ্ছন্দ্যে তাদের দৈনন্দিন বাজার সম্পন্ন করতে পারবেন।

​পৌর কর্তৃপক্ষ জানায়, বাণিজ্যিক ভবনটির পরবর্তী তলাগুলোর নির্মাণকাজও সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় দ্রুত ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা হবে। আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় থাকবে বলেও প্রতিশ্রুতি দেন।

​অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *