বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল থানচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: রাজানগর ও ইসলামপুর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বর্ণাঢ্য র‌্যালী শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত ২৪ এর স্পিরিটকে ধারণ করে বৈষম্যহীন দেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- জুলাই গণঅভ্যুত্থান দিবসে বক্তারা খাগড়াছড়ির পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন ও পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণ-অভ্যুত্থান দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধা, আলোচনা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা খাগড়াছড়িতে পৌর কিচেন মার্কেট এর উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি জুলাই গণঅভ্যুত্থান দিবসে কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীর শ্রদ্ধাঞ্জলি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাঙ্গালহালিয়া সরকারি কলেজে আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা উপহার প্রদান গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বিলাইছড়িতে জুলাই  গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার ( ৫ই আগস্ট) সকাল ১১ টায় উপজেলা  প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন  উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।  এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, থানা অফিসার ইনচার্জ মোঃ ওসমান গনি, উপজেলা কৃষি অফিসার  রাজেশ প্রসাদ রায়,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন,

আরও উপস্থিত ছিলেন উপজেলা  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরন তালুকদার, জাতীয় মহিলা সংস্থার সাধন তঞ্চঙ্গ্যা,  শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা ( রায়বাবু), প্রভাষক ,ইমরান,হারুনুর রসিদ,  শিক্ষক, দেবাশীষ,  মাবিয়া সুলতানা  , টিং টিং নু ,তহিন, আছমা আক্তার  প্রমুখ।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বক্তারা তুলে ধরেন  – দীর্ঘ ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার অসংখ্য নেতা-কর্মী হত্যা, ঘুম, দমন- পীড়ন করেছে।  এজন্য  বৈষম্য, অসমতা, কোটা বিরোধী, নৈরাজ্যর কারণে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। পরবর্তীতে সরকার পতন আন্দোলন করে জনতা থেকে শুরু করে আপামর জনগণ। এই ছাত্র- জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে পতন করে। তাই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বক্তারা আরও বলেন, দেশপ্রেম নিজের থেকে থাকতে হবে। যাহাতে নিজেদের মধ্যে থেকে দেশটাকে এগিয়ে নিতে হবে। সবাইকে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে রাষ্ট্রের স্বার্থে এগিয়ে আসার আহ্বান জানান । সঞ্চালনায় রুবেল বড়ুয়া।  বড় পর্দায় পাওয়া পয়েন্টের মাধ্যমে দেখানো হয়। পরে  আন্দোলনে নিহত ও আহত হওয়া ব্যক্তিদের সুস্থতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *