বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল থানচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: রাজানগর ও ইসলামপুর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বর্ণাঢ্য র‌্যালী শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত ২৪ এর স্পিরিটকে ধারণ করে বৈষম্যহীন দেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- জুলাই গণঅভ্যুত্থান দিবসে বক্তারা খাগড়াছড়ির পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন ও পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণ-অভ্যুত্থান দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধা, আলোচনা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা খাগড়াছড়িতে পৌর কিচেন মার্কেট এর উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি জুলাই গণঅভ্যুত্থান দিবসে কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীর শ্রদ্ধাঞ্জলি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাঙ্গালহালিয়া সরকারি কলেজে আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা উপহার প্রদান গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: রাজানগর ও ইসলামপুর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বর্ণাঢ্য র‌্যালী

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া

​ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। মুষলধারে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি, যুবদলসহ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​র‍্যালিটি রাণীরহাট বাজার এলাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ চৌধুরী বলেন, “নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, অক্লান্ত পরিশ্রম ও ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমে আজকের এই কর্মসূচি সফল হয়েছে।

স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে আগামী দিনে দেশ, গণতন্ত্র এবং জনগণের অধিকার আদায়ে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন রাজপথে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কর্মসূচি সফল করায় নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও বিপ্লবী শুভেচ্ছা জানান।

​চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান চৌধুরী এবং ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার। বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং যেকোনো অপশক্তির বিরুদ্ধে রাজপথে সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

​এদিকে এক যৌথ বার্তায় ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরিদ বিন আলি বলেন, আজকের এই আন্দোলন-সংগ্রাম ও ঐক্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জাতীয়তাবাদী শক্তি একতাবদ্ধ হয়ে যেকোনো চক্রান্ত মোকাবিলা করতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *