
মো. রবিউল ইসলাম, লক্ষীছড়ি::
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আজ ৫ আগষ্ট ২০২৬ তারিখ ১০৫০-১১৪০ ঘটিকা পর্যন্ত,লক্ষীছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রিফাতুল ইসলাম এর সভাপতিত্বে, উপজেলা কনফারেন্স রুমে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে,আলোচনা সভা ও বিভিন্ন স্কুল থেকে আগত স্কুলের ছোট বাচ্চাদের মাঝে রচনা এবং কবিতা আবৃত্তিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,লক্ষীছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সোহাগ ,উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন ভূঁইয়া, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা জয়নিকা ত্রিপুরা,লক্ষ্মীছড়ি উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,উপজেলা বিএনপি সভাপতি ফোরকান হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন এবং উপজেলা অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারি সহ ৪০ /৫০ জন উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন।