শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৈত্রী’০২ এর উদ্যোগে রামুতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন; চলবে ৯ আগস্ট পর্যন্ত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ এডিপির সহায়তায় গুইমারার ৯৫ মৎস্য খামারির হাতে দেশীয় মাছের পোনা রামুতে সার সংকট নিরসন ও খুচরা সার ডিলার নিয়োগ বহালের দাবিতে সমাবেশ রাজস্থলীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত ৩৭ শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা সিন্দুকছড়িতে শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক গাছের চারা বিতরণ বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন বান্দরবানে লোডশেডিং, দ্রব্যমূল্য ও শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল থানচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: রাজানগর ও ইসলামপুর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বর্ণাঢ্য র‌্যালী শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত ২৪ এর স্পিরিটকে ধারণ করে বৈষম্যহীন দেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- জুলাই গণঅভ্যুত্থান দিবসে বক্তারা

রামুতে সার সংকট নিরসন ও খুচরা সার ডিলার নিয়োগ বহালের দাবিতে সমাবেশ

Reporter Name

রামু প্রতিনিধি
কক্সবাজারের রামুতে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সার সংকট নিরসনে সঠিক সময়ে সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ এবং খুচরা সার ডিলারদের নিয়োগ বহাল রাখার দাবিতে বৃহষ্পতিবার, ৬ আগস্ট রামু চৌমুহনীতে এ সমাবেশে উপজেলার ১১ টি ইউনিয়নের শতাধিক খুচরা সার ডিলার উপস্থিত ছিলেন।

খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ রামু শাখার সভাপতি- মাওলানা নুরু হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সেলিমের সঞ্চালনায় সমাবেশে খুচরা সার ডিলারদের মধ্যে বক্তব্য রাখেন- কাউয়ারখোপ ইউনিয়নের বদর মিয়া, কচ্ছপিয়া ইউনিয়নের মুহাম্মদ ইসমাইল, খুনিয়াপালং ইউনিয়নের মাওলানা মনজুর, রাজারকুল ইউনিয়নের দীপক বড়ুয়া, দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের মুহাম্মদ আলম, জোয়ারিয়ানালা ইউনিয়নের আব্দুল খালেক।

সভায় বক্তারা বলেন- ২০০৯ সাল থেকে দেশে ৪৪ হাজার খুচরা সার ডিলাররা প্রান্তিক কৃষকদের সহজে সার পৌছে দিয়ে দেশের কৃষিক্ষেত্রে অবদান রেখে আসছে। দীর্ঘদিন সার বিক্রির ফলে খুচরা সার ডিলাররা যেমন অভিজ্ঞতা অর্জন করেছে ও ন্যায্যমূলে সার বিক্রি করে কৃষকদেরও মন জয় করেছে। প্রান্তিক কৃষকদের কাছে প্রায় সকল খুচরা সার ডিলারদের সার বিক্রির প্রচুর পরিমান অর্থ বকেয়া রয়েছে। অনেক সার ডিলারে ২ থেকে ১০ লাখ টাকারও বেশী বকেয়া রয়েছে। এমন পরিস্থিতিতে খুচরা সার ডিলার নিয়োগ বাতিল করা হলে এ অর্থ আদায় সম্ভব হবে। ফলে খুচরা সার ডিলারদের ব্যাপক লোকসানের মুখোমুখি হতে হবে। জীবিকা হারিয়ে নিঃস্ব হবে ৪৪ হাজার পরিবার। এ জন্য খুচরা সার ডিলারদের নিয়োগ বহাল রাখতে হবে।

বক্তারা আরও বলেন- ইউনিয়ন পর্যায়ে বিসিআইসি ডিলাররা যথাসময়ে এবং সরকার নির্ধারিত মূল্যে খুচরা সার ডিলারদের সার সরবরাহ করেন না। এ কারণে খুচরা সার বিক্রি সঠিক কৃষি মৌসুমে সম্ভব হয় না। এতে সরকার নির্ধারিত দামে এবং সঠিক সময়ে সার না পেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। দেখা দেয় সার সংকট।

এ ব্যাপারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন খুচরা সার ডিলাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *