শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গুইমারায় হাইছ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ঈদগাঁও বাজারে ব্যবসায়ীদের মতবিনিময়, পরিচালনা পরিষদ গঠনের দাবি কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে সোনালী অতীতের জয় রাজস্থলী থেকে রাঙামাটি সরাসরি যোগাযোগে চালু হলো ভোলারো পিকআপ সার্ভিস; মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বাঘাইছড়ি ও সাজেকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বান্দরবানে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন দীঘিনালায় সোনালী লাইফের উন্নয়ন সভা, ৭ গ্রাহক পেলেন ৪ লাখ টাকার বীমা দাবি ঈদগাঁও বাজার ব্যবসায়ীদের মত বিনিময়ে উঠে এলো নানা সমস্যার কথা পানছড়িতে বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুট অবৈধ কাঠ আটক তরুণদের সক্রিয় অংশগ্রহণে দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদারের আহবান বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে আশিকার সহায়তা দুর্যোগকবলিত হাজার পরিবারকে রাঙ্গামাটি জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান “প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের জীবন রক্ষায় কাজে লাগান”… ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ভোটার নিবন্ধনে যাচাই-বাছাই জোরদার লামায় ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ

বান্দরবানে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মাতৃভাষাভিত্তিক শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে বান্দরবান রিজিয়নে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে কোর্সগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের ভাষা শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের (কেএসআই) পরিচালক নুক্রাসিং মারমা, শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রাথমিকভাবে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষাকেও এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রতি বছর তিনটি ভাষায় মোট ৯০ জন শিক্ষার্থী প্রশিক্ষণের সুযোগ পাবেন—প্রতি ভাষায় ৩০ জন করে।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট যৌথভাবে কোর্স পরিচালনায় প্রয়োজনীয় প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে। ভবিষ্যতে সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের প্রশিক্ষক হিসেবে নির্বাচন করার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে সেনা জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ পিএসসি, সেনা রিজিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বান্দরবানের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *