শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুট অবৈধ কাঠ আটক তরুণদের সক্রিয় অংশগ্রহণে দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদারের আহবান বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে আশিকার সহায়তা দুর্যোগকবলিত হাজার পরিবারকে রাঙ্গামাটি জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান “প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের জীবন রক্ষায় কাজে লাগান”… ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ভোটার নিবন্ধনে যাচাই-বাছাই জোরদার লামায় ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ দুর্গম পাহাড়ে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ, সনদ বিতরণ কাপ্তাইয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আলীকদমে আইন-শৃঙ্খলা সভা, জননিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্ব টানা ১৭ দনি পর বান্দরবানরে থানচি ও রুমার সাতটি র্পযটনকন্দ্রে উন্মুক্ত বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণে ৩৮ বিজিবি আলীকদম যৌথ অভিযানে ইয়াবাসহ একজন আটক  কাপ্তাইয়ে পাহাড়ি ছাগলের কদর বেশি, মনসা পূজা ঘিরে জমজমাট হাট

বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে আশিকার সহায়তা

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাম্প্রতিক আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা।

শুক্রবার (১৪ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পৌর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। স্টার্ট ফান্ড বাংলাদেশ ও ইউকেএইডসহ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক ও কৌশলগত সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হয়।

পৌরসভার কর পরিদর্শক মনিষা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন আশিকার উপজেলা মনিটরিং অফিসার রুপায়ন চাকমা। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিটি পরিবারকে ৪০ কেজি চাল, ৩ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, লবণ, আলু ও পেঁয়াজ, ৫০০ গ্রাম রসুন এবং ১ কেজি নাপ্পি বা লট্টা শুঁটকিসহ খাদ্যসামগ্রী দেওয়া হয়।

এ ছাড়া স্বাস্থ্য ও গৃহস্থালি সামগ্রীর মধ্যে ছিল ২০ লিটারের একটি বালতি, দুটি সাবান, একটি প্লাস্টিকের মগ, ১০টি ওরস্যালাইন, একটি গামছা, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, একটি বদনা এবং পানি বিশুদ্ধকরণের ১০টি ট্যাবলেট।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ ধরনের মানবিক সহায়তা জরুরি। এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *