
মো. জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে অভিযান চালিয়ে ৪১৯.৫৫ ঘনফুট অবৈধ কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) আনুমানিক দুপুর ১২টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)’র জেসিও-৯৩১৪ সুবেদার মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি সি টাইপ (+) দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল পরিচালনা করে। এ সময় ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে ফাতেমানগর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কাঠগুলো আটক করা হয়।
আটককৃত কাঠের মধ্যে সেগুন কাঠ ২৫৩.০৩ ঘনফুট (১৯৩ টুকরা) এবং গামারী কাঠ ১৬৬.৫২ ঘনফুট (৭৮ টুকরা) রয়েছে। সর্বমোট ৪১৯.৫৫ ঘনফুট (২৭১ টুকরা) কাঠ আটক করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৭ হাজার ৮৭৩ টাকা ৫০ পয়সা।
আটককৃত কাঠ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।