বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে

Reporter Name

মো. আব্দুর রহিম হৃদয়, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি সদর উপজেলার মহাজনপাড়া এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকার আবু তাহেরের ছেলে আব্দুল আল মামুন (২০) এবং একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শাহ আলম ওরফে ফয়সাল (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে খাগড়াছড়ি গেস্ট হাউস হোটেলে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় হোটেলের ৪০২ নম্বর কক্ষে থাকা ওই দুইজনের কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা ইয়াবাসহ তাদের আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। একই দিন তাদের আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি শহরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *