বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু মানিকছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পেইন ও মানবিক সহায়তা প্রদান সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে…. প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল লংগদু সেনা জোনের মানবিক উদ্যোগ; বিনামূল্যে চক্ষু অপারেশনের ৮১ রোগীকে চট্টগ্রামে প্রেরণ খাগড়াছড়িতে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠনে প্রশিক্ষণ কর্মশালা মানিকছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা পেলেন ১৩০ জন সুবিধা কম, সাফল্য বেশি—মহালছড়িতে আবারও সেরা মাইসছড়ি আইডিয়াল মাটিরাঙ্গায় যাত্রীদের দুর্ভোগ লাঘবে যাত্রীছাউনি উদ্বোধন সাড়ে তিন মাস পর কাপ্তাই হ্রদে ফিরেছে জেলেদের কর্মচাঞ্চল্য ৩ মাস ১৫ দিন পর কাপ্তাই লেকে মাছ ধরা শুরু, জেটিঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য লামায় এসএসসি ফলাফলে শীর্ষে কোয়ান্টাম কসমো স্কুল

মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা

Reporter Name

শফিক ইসলাম,মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবার ঘাটতি চিহ্নিতকরণ, জবাবদিহিতা বৃদ্ধি এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির যৌথ আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বিপুল চৌধুরীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্টা চাকমা,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ হেলথ ওয়াচের এডভোকেসি ম্যানেজার মোফাকখার মোর্শেদ খান, প্রোগ্রাম অফিসার রাজেশ অধিকারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদার এবং মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন।

এছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক, নার্স, রোগী, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভায় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান স্বাস্থ্যসেবার মান, রোগীদের বিভিন্ন সমস্যা, চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, চিকিৎসক ও জনবল সংকট, প্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ, রোগীদের সঙ্গে স্বাস্থ্যকর্মীদের আচরণ এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

অংশীজনরা বলেন, প্রত্যন্ত ও পাহাড়ি এলাকার মানুষের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণ যাতে সহজে, স্বল্প খরচে এবং যথাযথ মানের চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও নাগরিক সমাজকেও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় রোগীদের কাছ থেকেও স্বাস্থ্যসেবা গ্রহণের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা শোনা হয়। এসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া এবং স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, স্বাস্থ্যসেবার প্রকৃত মানোন্নয়নের জন্য চিকিৎসক-নার্সসহ প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা, পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বৃদ্ধি এবং রোগীদের প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুল হক চৌধুরী স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে সমস্যা ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সভায় স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও স্থানীয় অংশীজনদের সমন্বয়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *