মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পেইন ও মানবিক সহায়তা প্রদান সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে…. প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল লংগদু সেনা জোনের মানবিক উদ্যোগ; বিনামূল্যে চক্ষু অপারেশনের ৮১ রোগীকে চট্টগ্রামে প্রেরণ খাগড়াছড়িতে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠনে প্রশিক্ষণ কর্মশালা মানিকছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা পেলেন ১৩০ জন সুবিধা কম, সাফল্য বেশি—মহালছড়িতে আবারও সেরা মাইসছড়ি আইডিয়াল মাটিরাঙ্গায় যাত্রীদের দুর্ভোগ লাঘবে যাত্রীছাউনি উদ্বোধন সাড়ে তিন মাস পর কাপ্তাই হ্রদে ফিরেছে জেলেদের কর্মচাঞ্চল্য ৩ মাস ১৫ দিন পর কাপ্তাই লেকে মাছ ধরা শুরু, জেটিঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য লামায় এসএসসি ফলাফলে শীর্ষে কোয়ান্টাম কসমো স্কুল পানছড়িতে নলকূপ মিস্ত্রী ও শ্রমিক সমবায় সমিতির বর্ষপূর্তি উদযাপন লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে ৮১ রোগী বান্দরবান সদর সেনা রিজিয়ন’র উদ্যোগে বন্যায় ক্ষয়ক্ষতির ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান তিনমাস ১০দিন পর নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত ইঁদুরের উপদ্রব মোকাবিলায় সাজেকবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বান্দরবানে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

খাগড়াছড়িতে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠনে প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি।।
‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) জেলা শহরের মিলনপুর এলাকার হিলটপ গেস্ট হাউসের হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ হেলথ ওয়াচ। এতে সহযোগিতা করে সুইডেন সরকার ও স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি।

কর্মশালায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী এবং স্বাস্থ্য অধিকার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা অংশ নেন।

কর্মশালায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় নাগরিকদের ভূমিকা, স্বাস্থ্য ব্যবস্থাপনায় জবাবদিহিতা এবং স্থানীয় পর্যায়ে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা, নাগরিক সচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা ও স্বাস্থ্য অধিকারভিত্তিক সামাজিক উদ্যোগ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আলোচনায় বক্তারা বলেন, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। তবে স্বাস্থ্য খাতের বিভিন্ন চ্যালেঞ্জ, জবাবদিহিতার ঘাটতি ও চিকিৎসাব্যয়ের কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা নিতে নানা সমস্যার মুখোমুখি হন। এ অবস্থায় স্বাস্থ্যসেবায় সমতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

কর্মশালায় গ্রুপ আলোচনা, মতবিনিময় ও কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ফোরামের সম্ভাব্য কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যসচিব ও জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারী, অ্যাডভোকেসি ম্যানেজার মোফাখখার মোরশেদ খান, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য অংসুই মারমা ও নমিতা চাকমা এবং বাংলাদেশ হেলথ ওয়াচের কো-ফোকাল পারসন পূর্ণ বিকাশ ত্রিপুরা।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে গঠিত স্বাস্থ্য অধিকার ফোরাম স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সমস্যা, দাবি ও প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে ভূমিকা রাখবে। পাশাপাশি স্বাস্থ্যসেবায় সমতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *