মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে তিন মাস পর কাপ্তাই হ্রদে ফিরেছে জেলেদের কর্মচাঞ্চল্য ৩ মাস ১৫ দিন পর কাপ্তাই লেকে মাছ ধরা শুরু, জেটিঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য লামায় এসএসসি ফলাফলে শীর্ষে কোয়ান্টাম কসমো স্কুল পানছড়িতে নলকূপ মিস্ত্রী ও শ্রমিক সমবায় সমিতির বর্ষপূর্তি উদযাপন লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে ৮১ রোগী বান্দরবান সদর সেনা রিজিয়ন’র উদ্যোগে বন্যায় ক্ষয়ক্ষতির ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান তিনমাস ১০দিন পর নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত ইঁদুরের উপদ্রব মোকাবিলায় সাজেকবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বান্দরবানে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ

৩ মাস ১৫ দিন পর কাপ্তাই লেকে মাছ ধরা শুরু, জেটিঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য

Reporter Name

এম বাবুল, কাপ্তাই প্রতিনিধি।।
দীর্ঘ ৩ মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়েছে। সোমবার মধ্যরাত থেকে লেকে মাছ আহরণের অনুমতি কার্যকর হওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই কাপ্তাইয়ের জেটিঘাটে অবস্থিত মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরেছে প্রাণচাঞ্চল্য। দীর্ঘ বিরতির পর জেলেদের মাছভর্তি বোট ঘাটে ভিড়তে শুরু করায় ব্যস্ত হয়ে ওঠেন জেলে, মৎস্য ব্যবসায়ী ও ঘাট শ্রমিকরা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকে কাপ্তাই লেকের বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়িসহ বিভিন্ন এলাকা থেকে ইঞ্জিনচালিত বোটে করে জেলেরা নানা প্রজাতির মাছ নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে থাকেন। সারিবদ্ধভাবে ঘাটে ভিড়তে থাকা বোটগুলোতে চাপিলা, কাচকি, টেংরা, আইড়, বাইম, বাচা, কালিগুনিয়া, পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ দেখা যায়।

মৎস্য ব্যবসায়ীরা নির্ধারিত শুল্ক পরিশোধের পর মাছগুলো বরফে সংরক্ষণ করে ট্রাকযোগে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর ব্যবস্থা করেন। ফলে দীর্ঘদিন পর মৎস্য অবতরণ কেন্দ্রজুড়ে আবারও কর্মব্যস্ততা ফিরে এসেছে।

মৎস্য ব্যবসায়ী জিয়াউল হক জিয়া, সাজ্জাদ, মো. মাইনুদ্দীন এবং ঘাট শ্রমিক আজগর আলী জানান, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিন থেকেই বিভিন্ন এলাকা থেকে জেলেরা মাছ নিয়ে ঘাটে আসতে শুরু করেছেন। এদিন কাচকি, চাপিলা, টেংরা, বাচা, আইড়, কালিগুনিয়া, পাবদা ও বাইম মাছ তুলনামূলক বেশি ধরা পড়েছে। তাদের ভাষ্য, লেকের পানি আরও কমে এলে বড় আকারের মাছের পরিমাণও বাড়বে।

তারা জানান, কাপ্তাই লেক থেকে আহরিত মাছ চট্টগ্রাম, ঢাকা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন, সহসভাপতি আলতাফ মিয়া, সাধারণ সম্পাদক নবী হোসেন এবং অর্থ সম্পাদক মো. শাহাবুদ্দীন বলেন, নিষেধাজ্ঞা শেষে সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়েছে। রাঙামাটির মাইনি, শুভলং, বিলাইছড়ির গাছকাটা ছড়া, রাইংখং খালসহ লেকের বিভিন্ন এলাকা থেকে আহরিত মাছ কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হচ্ছে। শুল্ক পরিশোধের পর এসব মাছ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। তবে অবতরণ কেন্দ্রসংলগ্ন লেকে কচুরিপানা জমে থাকায় বোট ভেড়াতে কিছুটা সমস্যা হচ্ছে বলে তারা জানান।

কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান জসিম উদ্দিন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ অবতরণ শুরু হয়। বেলা ১টা পর্যন্ত কেন্দ্রটিতে ২৮ হাজার ৮৬৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ অবতরণ হয়েছে। এসব মাছের বিপরীতে ব্যবসায়ীদের কাছ থেকে ৬ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *