মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু মানিকছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পেইন ও মানবিক সহায়তা প্রদান সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে…. প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল লংগদু সেনা জোনের মানবিক উদ্যোগ; বিনামূল্যে চক্ষু অপারেশনের ৮১ রোগীকে চট্টগ্রামে প্রেরণ খাগড়াছড়িতে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠনে প্রশিক্ষণ কর্মশালা মানিকছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা পেলেন ১৩০ জন সুবিধা কম, সাফল্য বেশি—মহালছড়িতে আবারও সেরা মাইসছড়ি আইডিয়াল মাটিরাঙ্গায় যাত্রীদের দুর্ভোগ লাঘবে যাত্রীছাউনি উদ্বোধন সাড়ে তিন মাস পর কাপ্তাই হ্রদে ফিরেছে জেলেদের কর্মচাঞ্চল্য ৩ মাস ১৫ দিন পর কাপ্তাই লেকে মাছ ধরা শুরু, জেটিঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য লামায় এসএসসি ফলাফলে শীর্ষে কোয়ান্টাম কসমো স্কুল পানছড়িতে নলকূপ মিস্ত্রী ও শ্রমিক সমবায় সমিতির বর্ষপূর্তি উদযাপন লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে ৮১ রোগী বান্দরবান সদর সেনা রিজিয়ন’র উদ্যোগে বন্যায় ক্ষয়ক্ষতির ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান

সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name

মো. জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি প্রতিনিধি:
সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানিকছড়িতে মানিকছড়ি উপজেলা একাদশ ও গুইমারা উপজেলা একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত মানিকছড়ি উপজেলার রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান। এ সময় গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত হয়ে আনন্দ-উৎসাহের সঙ্গে খেলাটি উপভোগ করেন।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকে। পরে পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে গুইমারা উপজেলা একাদশকে পরাজিত করে মানিকছড়ি উপজেলা একাদশ জয়লাভ করে।

খেলা শেষে উপস্থিত দর্শক ও স্থানীয়রা এমন একটি সুন্দর ক্রীড়া আয়োজনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। পাশাপাশি স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও তরুণদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *