শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্যোগকবলিত হাজার পরিবারকে রাঙ্গামাটি জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান “প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের জীবন রক্ষায় কাজে লাগান”… ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ভোটার নিবন্ধনে যাচাই-বাছাই জোরদার লামায় ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ দুর্গম পাহাড়ে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ, সনদ বিতরণ কাপ্তাইয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আলীকদমে আইন-শৃঙ্খলা সভা, জননিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্ব টানা ১৭ দনি পর বান্দরবানরে থানচি ও রুমার সাতটি র্পযটনকন্দ্রে উন্মুক্ত বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণে ৩৮ বিজিবি আলীকদম যৌথ অভিযানে ইয়াবাসহ একজন আটক  কাপ্তাইয়ে পাহাড়ি ছাগলের কদর বেশি, মনসা পূজা ঘিরে জমজমাট হাট ফাইতং দূর্গম পাহাড়ে সাফল্যের পথে সোনাইছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রামুতে বাপা’র উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের চারা বিতরণ আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ একজন আটক 

মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় একমাত্র A+ (জিপিএ-৫) অর্জনকারী শিক্ষার্থী সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের টুম্পা চাকমাকে ফুলেল সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করেছে মহালছড়ি উপজেলা প্রশাসন।

বুধবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী টুম্পা চাকমাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফানুল হক চৌধুরী তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ সুমন মিয়া, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তা জিয়াউল হকসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে টুম্পা চাকমার এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তার ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় মহালছড়ি উপজেলায় সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় থেকে মোট ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে টুম্পা চাকমা একমাত্র শিক্ষার্থী হিসেবে জিপিএ-৫ অর্জন করে বিদ্যালয় ও উপজেলার জন্য কৃতিত্ব বয়ে এনেছেন।

টুম্পা চাকমার এই ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তার এমন সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের মতে, দুর্গম ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেধাবী শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন ভবিষ্যতেও থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *