শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
গুইমারায় হাইছ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ঈদগাঁও বাজারে ব্যবসায়ীদের মতবিনিময়, পরিচালনা পরিষদ গঠনের দাবি কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে সোনালী অতীতের জয় রাজস্থলী থেকে রাঙামাটি সরাসরি যোগাযোগে চালু হলো ভোলারো পিকআপ সার্ভিস; মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বাঘাইছড়ি ও সাজেকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বান্দরবানে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন দীঘিনালায় সোনালী লাইফের উন্নয়ন সভা, ৭ গ্রাহক পেলেন ৪ লাখ টাকার বীমা দাবি ঈদগাঁও বাজার ব্যবসায়ীদের মত বিনিময়ে উঠে এলো নানা সমস্যার কথা পানছড়িতে বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুট অবৈধ কাঠ আটক তরুণদের সক্রিয় অংশগ্রহণে দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদারের আহবান বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে আশিকার সহায়তা দুর্যোগকবলিত হাজার পরিবারকে রাঙ্গামাটি জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান “প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের জীবন রক্ষায় কাজে লাগান”… ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ভোটার নিবন্ধনে যাচাই-বাছাই জোরদার লামায় ফলাফল আর মানবিকতায় অনন্য রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ

ঈদগাঁও বাজারে ব্যবসায়ীদের মতবিনিময়, পরিচালনা পরিষদ গঠনের দাবি

Reporter Name
oplus_2

ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার লক্ষ্যে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যবসায়ীরা বাজারের বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত একটি আহ্বায়ক কমিটি গঠন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের মাধ্যমে ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, বাজারের নিরাপত্তা, যানজট, গণশৌচাগারের সংকট, ফুটপাত দখলসহ বিভিন্ন সমস্যার কারণে ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে একটি নির্বাচিত ব্যবসায়ী পরিচালনা পরিষদ গঠন জরুরি।

সভায় বাজার ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটিকে সমবায় বিভাগের অধীনে নিবন্ধনের বিষয়েও মতামত দেওয়া হয়। বক্তারা বলেন, নিবন্ধিত কমিটি থাকলে নিয়মিত নির্বাচন, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনসহ বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

সভায় ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন এম. মমতাজুল ইসলাম, মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, আরিফুর রহমান সওদাগর, কামাল উদ্দিন সওদাগর, আলহাজ শফিউল আলম, হাজী সেলিম, মুফিজুর রহমান মুফিজ, কামাল হোসেন, নুরুল হুদা প্রমুখ।

সভায় আগামী শুক্রবার রাত ৯টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সর্বস্তরের ব্যবসায়ীদের অংশগ্রহণে আরও একটি মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সভায় শাহিন জাহান চৌধুরী, আবিদ উল্লাহ, আবদুর রাজ্জাক, আবুল কাশেম, এস. এম. মোতালেব হোসেন, কামরুল এহসান (বাবু), শওকত আলম, জয়নাল আবেদীন, গফুর আলম সওদাগর, ডা. সিরাজুল মোস্তফা নুরী, তৌহিদুল ইসলাম, নাছির উদ্দিন, নুরুল ইসলাম, নুরুল আলম, সাবেক সদস্য মুক্তার আহমদ, ফারুক আহমেদ, বোরহান উদ্দীন, মো. আবু হেনা, মো. রফিকুল ইসলাম, মো. সোহেল রানা, মোজাম্মেল হক, সেলিম উল্লাহ ও জসিম উদ্দীন আহমেদসহ ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন সাকলাইন মোস্তাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *