রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন নিহত, আহত ২ মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে রামগড়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জাতীয় মৎস্য পক্ষ পালিত, উৎপাদন বাড়াতে বাস্তবসম্মত প্রকল্পের তাগিদ পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, সফল চাষিদের পুরস্কার রামগড়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লামায় মোট ৫ ইটভাটাকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পানছড়ি বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল খাগড়াছড়িতে অবসর-কল্যাণ সুবিধার অর্থ পাচ্ছেন ৬৪ এমপিওভুক্ত শিক্ষক গুইমারায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিএনপি’র দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলো রাঙামাটি জেলা পরিষদ গুইমারায় হাইছ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ঈদগাঁও বাজারে ব্যবসায়ীদের মতবিনিময়, পরিচালনা পরিষদ গঠনের দাবি কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে সোনালী অতীতের জয় রাজস্থলী থেকে রাঙামাটি সরাসরি যোগাযোগে চালু হলো ভোলারো পিকআপ সার্ভিস; মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বাঘাইছড়ি ও সাজেকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বান্দরবানে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন

গুইমারায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিএনপি’র দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার গুইমারায় বিএনপির সাবেক চেয়ারপার্সন ও দেশনেত্রী মরহুম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় গুইমারা উপজেলা টাউনহলে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম সোহাগ বলেন, “ত্যাগের রাজনীতিতে খালেদা জিয়া—এক অনন্য প্রেরণার নাম।” তিনি বলেন, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের মানুষের কল্যাণ ও একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ, সাহস ও ত্যাগ বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।

সভায় বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের জন্য তাঁর অবদান এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে গুইমারা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *