
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় রাজস্থলী উপজেলা খাদ্য গুদামের মুল ফটকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এছাড়াও রাজস্থলীর দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, গাইন্দ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সোলায়মানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজল তালুকদার বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় উপজেলার ৩টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।