সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ  বিলাইছড়িতে উদীয়মান খেলোয়াড়দের মাঝে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ র‍্যালি ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে গুইমারায় জাতীয় মৎস্য পক্ষ শুরু আলীকদম সেনা জোনের উদ্যোগে ম্রো সম্মেলন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষের সূচনা, সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননা দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সহায়তা নাক্যাপাড়া স্কুলে সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ কক্সবাজার থেকে সাইকেলে নেপাল যাচ্ছেন কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন নিহত, আহত ২ মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে রামগড়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জাতীয় মৎস্য পক্ষ পালিত, উৎপাদন বাড়াতে বাস্তবসম্মত প্রকল্পের তাগিদ পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, সফল চাষিদের পুরস্কার রামগড়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লামায় মোট ৫ ইটভাটাকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পানছড়ি বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সহায়তা

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে আয়োজন করা হয় বিশেষ স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক সেশন।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসি। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়। তাদের উপস্থিতিতে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

এবারের এসএসসি পরীক্ষায় মহালছড়ি উপজেলায় একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী টুম্পা চাকমাকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়। তার উচ্চশিক্ষার পথ সুগম করতে এইচএসসি পর্যন্ত অধ্যয়নের জন্য প্রয়োজনীয় বইসহ ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা পেয়ে টুম্পা চাকমা ও তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া মহালছড়ি জোনের আওতাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী ও ভালো ফলাফল করা ১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত আরও ছয় শিক্ষার্থীকেও সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের পর শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির প্রায় ৭০ জন ছাত্রীর অংশগ্রহণে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতাবিষয়ক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। মহালছড়ি জোনের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্থিতিতে আয়োজিত এ সেশনে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মহালছড়ি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলেন, দুর্গম ও প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি ও প্রয়োজনীয় শিক্ষা সহায়তা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

তাদের আশা, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ পার্বত্য চট্টগ্রামে শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মানবিক বিকাশ এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *