
বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বিলাইছড়ি বাজারে ৭ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের নেতৃত্বে এবং বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণীসহ পুলিশের সহযোগিতায় বিলাইছড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় রাখাল ঘোষ (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বিলাইছড়ি বাজার এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
পরে তার হেফাজত থেকে ৭ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। জব্দ করা গাঁজা বিধি অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বিলাইছড়ি থানা হেফাজতে রাখা হয়েছে। সোমবার সকালে তাকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।