সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি কবির হোসেন ও সম্পাদক ঝুলন দত্ত মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২২ হাজার গাছের চারা বিতরণ মাটিরাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলনা সামগ্রী বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ শিশুকে সহায়ক উপকরণ দেবে ইউনিসেফ রাঙ্গামাটিতে ১৮ এপিবিএনের উদ্যোগে হারানো ৫০ মোবাইল ও ২০ হাজার ৪০০ টাকা উদ্ধার আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় খাগড়াছড়িতে রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা রাজস্থলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন দীঘিনালার শাহজাহান পেলেন জাতীয় মৎস্য পদক-২০২৬-এর স্বর্ণপদক কাপ্তাই লেকের অবৈধ স্থাপনা: মালিকদের নাম-ঠিকানাসহ তালিকা চেয়েছেন হাইকোর্ট বাঘাইছড়িতে ২০ গ্রাম গাঁজাসহ স্বর্ণ ব্যবসায়ী আটক ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান এমপি কাজলের রামুতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি কাজল বিলাইছড়িতে ৭ গ্রাম গাঁজাসহ ব্যক্তি আটক মানিকছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ  বিলাইছড়িতে উদীয়মান খেলোয়াড়দের মাঝে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২২ হাজার গাছের চারা বিতরণ

Reporter Name

মো. আবুল হাসেম, ​মাটিরাঙ্গা প্রতিনিধি।।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২২ হাজার ৯২টি গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের নেতৃত্বে এই সবুজায়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

​দলীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার অর্থায়নে এই চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

​কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৭ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা তুলে দেন পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।

​এ সময়, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসুদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছাইদুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান।

এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে শাহজালাল কাজল বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-বাসযোগ্য বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। পৌরসভার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”

​তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “শুধু চারা রোপণ করলেই চলবে না, এগুলোকে যথাযথভাবে পরিচর্যা করে বড় তোলার দায়িত্বও নিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা মাটিরাঙ্গাকে একটি সবুজ ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *