সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২২ হাজার গাছের চারা বিতরণ মাটিরাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলনা সামগ্রী বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ শিশুকে সহায়ক উপকরণ দেবে ইউনিসেফ রাঙ্গামাটিতে ১৮ এপিবিএনের উদ্যোগে হারানো ৫০ মোবাইল ও ২০ হাজার ৪০০ টাকা উদ্ধার আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় খাগড়াছড়িতে রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা রাজস্থলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন দীঘিনালার শাহজাহান পেলেন জাতীয় মৎস্য পদক-২০২৬-এর স্বর্ণপদক কাপ্তাই লেকের অবৈধ স্থাপনা: মালিকদের নাম-ঠিকানাসহ তালিকা চেয়েছেন হাইকোর্ট বাঘাইছড়িতে ২০ গ্রাম গাঁজাসহ স্বর্ণ ব্যবসায়ী আটক ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান এমপি কাজলের রামুতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি কাজল বিলাইছড়িতে ৭ গ্রাম গাঁজাসহ ব্যক্তি আটক মানিকছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ  বিলাইছড়িতে উদীয়মান খেলোয়াড়দের মাঝে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ র‍্যালি ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে গুইমারায় জাতীয় মৎস্য পক্ষ শুরু

ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান এমপি কাজলের

Reporter Name

রামুতে বন্যাদুর্গত ৫০০ পরিবারকে খাদ্য ও নগদ সহায়তা

সোয়েব সাঈদ, রামু প্রতিনিধি।।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারিভাবে উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে রাজনৈতিক দল-মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে ইয়াবা ব্যবসা ও সেবনের কারণে সমাজে নানা ধরনের অপরাধ ও সামাজিক সমস্যা বাড়ছে। একজন ইয়াবা ব্যবসায়ী পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে, আর একজন মাদকসেবী একটি পরিবারের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে তাদের প্রতিহত করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ পরিবারের মধ্যে জরুরি খাদ্য ও নগদ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লুৎফুর রহমান কাজল।

আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে ‘হিউম্যানিটারিয়ান ইমার্জেন্সি রেসপন্স টু ফ্লাড-অ্যাফেক্টেড পিপল ইন সাউথ-ইস্ট বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশের জরুরি সেবা কর্মসূচির দলনেতা মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, রামু থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ, উপজেলা প্রকৌশলী কফিল উদ্দিন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন, রামু প্রেস ক্লাবের সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম টিপু এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনছারুল হক।

প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ২০০টি বন্যাদুর্গত পরিবারকে জরুরি খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি লবণ দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচিত আরও ৩০০টি বন্যাদুর্গত পরিবারকে প্রতিটি ৮ হাজার টাকা করে শর্তহীন বহুমুখী নগদ সহায়তা দেওয়া হচ্ছে। উপকারভোগীদের বিকাশের মাধ্যমে সরাসরি এ অর্থ পৌঁছে দেওয়া হবে।

প্রকল্প ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম জানান, নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ, যাচাই ও পুনঃযাচাইয়ের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ পরিবারের কাছে যথাসময়ে প্রয়োজনভিত্তিক, জবাবদিহিমূলক ও মর্যাদাপূর্ণ মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই প্রকল্পটির মূল লক্ষ্য।

তিনি জানান, প্রকল্পের আওতায় নগদ ও জরুরি খাদ্য সহায়তার পাশাপাশি স্বাস্থ্যবিধি, সুরক্ষা এবং যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

আরডিআরএস বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্প বাস্তবায়নে রামু উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্য ও আর্থিক সংকট মোকাবিলায় এ ধরনের মানবিক সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *