
নানিয়ারচর প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে নানিয়ারচর থানার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি নানিয়ারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌফিকুল ইসলাম। পরে মাদকবিরোধী সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মসূচিতে নানিয়ারচর থানার পুলিশ সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।