মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, পুরস্কৃত ৩ সফল চাষি কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৬৮ লাখ টাকার চেক হস্তান্তর বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা প্রতিবেশীর বাড়িতে পানি আনতে গিয়ে প্রাণ গেল ১২ বছরের রূপনের, আটক যুবক পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ বাঘাইছড়িতে গাঁজাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বরকলে মাসিক সমন্বয় সভা পানছড়িতে ওএমএসের চাল-আটা কম দেওয়ার অভিযোগ রাজস্থলী থানার উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত নানিয়ারচরে পুলিশের মাদকবিরোধী র‌্যালী কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি কবির হোসেন ও সম্পাদক ঝুলন দত্ত মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২২ হাজার গাছের চারা বিতরণ মাটিরাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বরকলে মাসিক সমন্বয় সভা

Reporter Name

বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরও মনোযোগী হওয়া এবং পেশাগত দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বরকল উপজেলা অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বরকলের ইন্সট্রাক্টর মো. মোরশেদুল আলম এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা। সভায় সভাপতিত্ব করেন বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাজরুল ইসলাম।

সভায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যথাযথ মনোযোগ, পাঠদান পদ্ধতির উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, একটি শিশুর ভবিষ্যৎ গঠনে প্রাথমিক শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শ্রেণিকক্ষে প্রতিটি শিক্ষার্থীর প্রতি সমান গুরুত্ব দিয়ে পাঠদান করতে হবে। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান, নিয়মিত পাঠ প্রস্তুতি এবং আনন্দঘন পরিবেশে পাঠদানের মাধ্যমে শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় শিক্ষকদের বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক, শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাজরুল ইসলাম বলেন, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক সমাজকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *