বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজস্থলীতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১৬ লাখ টাকার গোলকাঠ ও বাঁশ জব্দ বাঘাইছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিলাইছড়িতে স্বাস্থ্যঝুঁকিতে দেড় হাজার পরিবার, নেই পর্যাপ্ত পয়োনিষ্কাশন ব্যবস্থা র‌্যাব ১৫ এর অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও সিএনজিসহ চালক আটক কাপ্তাইয়ে ১১আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ লামায় পুলিশের সচেতনতামূলক র্যালি ও পথসভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ে পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন; ওয়াদুদ ভূঁইয়া এমপি’র প্রতি কৃতজ্ঞা প্রকাশ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রোগীর প্রতি আন্তরিক হওয়ার আহ্বান সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৬৮ লাখ টাকার সরকারি সহায়তা গুইমারায় ৪৫০ গ্রাম গাঁজাসহ তিন যুবক গ্রেফতার মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, পুরস্কৃত ৩ সফল চাষি কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৬৮ লাখ টাকার চেক হস্তান্তর

রাজস্থলীতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাঙামাটির রাজস্থলীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজস্থলী থানার উদ্যোগে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের রাজস্থলী বাসস্টেশন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজস্থলী বাসস্টেশন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাদকবিরোধী সচেতনতামূলক প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে অংশ নেয়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেনের সভাপতিত্বে এবং উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ঝুঁকি থেকে দূরে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তারা মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি মাদকসংক্রান্ত তথ্য প্রশাসন ও পুলিশকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাশেম, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, বাঙ্গালহালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম এবং উপজেলা যুবদলের সদস্যসচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *