মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
র‌্যাব ১৫ এর অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও সিএনজিসহ চালক আটক কাপ্তাইয়ে ১১আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ লামায় পুলিশের সচেতনতামূলক র্যালি ও পথসভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ে পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন; ওয়াদুদ ভূঁইয়া এমপি’র প্রতি কৃতজ্ঞা প্রকাশ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রোগীর প্রতি আন্তরিক হওয়ার আহ্বান সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৬৮ লাখ টাকার সরকারি সহায়তা গুইমারায় ৪৫০ গ্রাম গাঁজাসহ তিন যুবক গ্রেফতার মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, পুরস্কৃত ৩ সফল চাষি কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৬৮ লাখ টাকার চেক হস্তান্তর বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা প্রতিবেশীর বাড়িতে পানি আনতে গিয়ে প্রাণ গেল ১২ বছরের রূপনের, আটক যুবক পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ বাঘাইছড়িতে গাঁজাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ

মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ে পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন; ওয়াদুদ ভূঁইয়া এমপি’র প্রতি কৃতজ্ঞা প্রকাশ

Reporter Name

মো: সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য জনাব, আ: ওয়াদুদ ভূঁইয়ার মানবিক নির্দেশনা পেয়ে নিজস্ব অর্থায়নে গভীর নলকূপ স্থাপন করে দিয়েছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আবু সাইদ সাদ্দাম হোসেন।

বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক রয়েছেন। দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকট থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের বাড়ি থেকে পানি বহন করে বিদ্যালয়ে নিয়ে আসতে হতো। এতে বিশেষ করে শিক্ষার্থীদের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হতো।

বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপনের ফলে শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পানি সংকট অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা প্রভাতী ত্রিপুরা এই উদ্যোগের জন্য সংসদ সদস্য জনাব, আ: ওয়াদুদ ভূঁইয়া ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সাদ্দাম হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে গভীর নলকূপ স্থাপন করে দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এটি শুধু আমাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপকারেই আসবে না, আশপাশের বিদ্যালয় ও সাধারণ মানুষ এই নলকূপের পানি ব্যবহার করে উপকৃত হবেন বলে আশা করছি।

স্থানীয়রা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও পর্যাপ্ত পানির ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের পানি সংকট নিরসনে এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মৌলিক সমস্যা সমাধানে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *