বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধলিয়াখালের ভাঙনরোধে ৫ প্রকল্প, শুরু হয়েছে প্রথমটির কাজ; এলাকাবাসীর স্বস্তি কাপ্তাইয়ের কৃতি সন্তান মোশাররফ অপু ওমান বিএনপির আল-ওয়েলজা শাখার সভাপতি নির্বাচিত বিলাইছড়িতে বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা পুনরুদ্ধার করল পুলিশ খাগড়াছড়িতে সেনাবাহিনীর চক্ষু ক্যাম্পে সেবা পেলেন ৬০০ জন মাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম ম্যাচ ড্র বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত গুইমারা থানার আয়োজনে হাফছড়িতে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল ধনেশ পাখির দেখা রাজস্থলীতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজস্থলীতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১৬ লাখ টাকার গোলকাঠ ও বাঁশ জব্দ বাঘাইছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিলাইছড়িতে স্বাস্থ্যঝুঁকিতে দেড় হাজার পরিবার, নেই পর্যাপ্ত পয়োনিষ্কাশন ব্যবস্থা র‌্যাব ১৫ এর অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও সিএনজিসহ চালক আটক

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়াতে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকালে চন্দ্রঘোনা থানার উদ্যোগে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের যাত্রী ছাউনি চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।

এর আগে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মাদক বিরোধী র‍্যালী বের করা হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের যাত্রী ছাউনি চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। র‍্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাদক বিরোধী সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শাকের আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।

মাদক বিরোধী সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে শুধু প্রশাসন নয়, সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত পরিবার ও সমাজ গঠনে বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে উপজেলা প্রশাসন এবং পুলিশ বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, বাঙ্গালহালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা আবু হোরায়রা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খানসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *