বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধলিয়াখালের ভাঙনরোধে ৫ প্রকল্প, শুরু হয়েছে প্রথমটির কাজ; এলাকাবাসীর স্বস্তি কাপ্তাইয়ের কৃতি সন্তান মোশাররফ অপু ওমান বিএনপির আল-ওয়েলজা শাখার সভাপতি নির্বাচিত বিলাইছড়িতে বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা পুনরুদ্ধার করল পুলিশ খাগড়াছড়িতে সেনাবাহিনীর চক্ষু ক্যাম্পে সেবা পেলেন ৬০০ জন মাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম ম্যাচ ড্র বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত গুইমারা থানার আয়োজনে হাফছড়িতে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল ধনেশ পাখির দেখা রাজস্থলীতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজস্থলীতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১৬ লাখ টাকার গোলকাঠ ও বাঁশ জব্দ বাঘাইছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিলাইছড়িতে স্বাস্থ্যঝুঁকিতে দেড় হাজার পরিবার, নেই পর্যাপ্ত পয়োনিষ্কাশন ব্যবস্থা র‌্যাব ১৫ এর অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও সিএনজিসহ চালক আটক

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার ১৯ আগস্ট বিকেলে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বণ্যার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। বিকেলে চেঙ্গি স্কয়ার থেকে শুরু হয় শোভাযাত্রা শহরের প্রধান সড়ক ঘুরে  খাগড়াছড়ি টাউন হলে পৌছে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।

সভায় জেলা বিএনপির সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী ও ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আ. মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক নজরুল ইসলামসহ দলীয় নেতারা বক্তব্য দেন।

স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুর মোহাম্মদ হৃদয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।

আলোচনায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬ বছরের রাজনৈতিক পথচলা, ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের দেশ ও জনগণের সেবায় আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে খাগড়াছড়ির নয়টি উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *