শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজস্থলীতে উপজেলা বিএনপির আনন্দ মিছিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ বান্দরবানে শুরু হলো সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট লামায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ২০ নারীর হাতে সেলাই মেশিন ও ফলদ চারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ছোটগাছবানে গীতা শিক্ষালয়ের উদ্বোধন, এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা কক্সবাজার খেলোয়াড় সমিতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে রামু উপজেলা দলের অনুশীলন রামুতে পরিবেশ সুরক্ষায় সচেতনতায় বাপা’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত মাটিরাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন- রাজস্থলীর তিমথী খিয়াং ও প্রেমা তালুকদার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে ঈদগাঁওতে প্রশাসনের অভিযান বাঘাইছড়ির করেঙ্গাতলী এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান কারবারি সম্মেলন অনুষ্ঠিত মাম্যাচিংকে চেয়ারম্যান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন; চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, সদস্য ১৪ জন

কক্সবাজার খেলোয়াড় সমিতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে রামু উপজেলা দলের অনুশীলন

Reporter Name

রামু প্রতিনিধি

আগামী ২১ আগস্ট থেকে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এ অংশগ্রহনের লক্ষ্যে রামু উপজেলা দলের অনুশীলন ক্যাম্প চলছে।

রবিবার, ১৬ আগস্ট বিকাল সাড়ে তিনটায় রামু বিকেএসপি মাঠে অনুশীলন শুরু হয়। এতে অংশ নিচ্ছে ৪০ জন খেলোয়াড়। অনুশীলন ক্যাম্প উদ্বোধনকালে খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- রামু খেলোয়াড় সমিতির আহবায়ক রুহুল আমিন রকি, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক রিটু বড়ুয়া, জিটু বড়ুয়া, রামু খেলোয়াড় দলের কোচ সুমন বড়ুয়া ও সহকারি টিম ম্যানেজার নজরুল ইসলাম।
খেয়োয়াড় সমিতির নেতৃবৃন্দ বলেন- আজ ২১ আগস্ট কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে মাঠে গড়াবে কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। টুর্নামেন্টে জেলার ১০ টি উপজেলা দল অংশগ্রহন করবে। আগামী ২৪ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে রামু উপজেলা খেলোয়াড় সমিতি একাদশ মহেশখালী উপজেলা দলের মুখোমুখি হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিরোপা জয়ের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে মাঠে নামবে রামু উপজেলা খেলোয়াড় সমিতি একাদশ।
ডিসি গোল্ডকাপে দূর্দান্ত নৈপূণ্য দেখিয়ে ফাইনালে উঠেছিলো রামু। কিন্তু সে ম্যাচটি অপ্রীতিকর পরিস্থিতির কারণে অনুষ্ঠিত হয়নি। তাই এবার চ্যাম্পিয়ন হয়ে জেলার ফুটবল অঙ্গনে হারানো গৌরব ফিরিয়ে আনবে রামু। এমনটাই প্রত্যাশা রামুর ক্রীড়ামোদী জনতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *